দুয়ারে সরকার শিবিরে সরকারি প্রকল্পের ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ।

1st September 2021 8:11 am মালদা
দুয়ারে সরকার শিবিরে সরকারি প্রকল্পের ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ।


নুর আইন,মালদা:::৩১আগস্ট: দুয়ারে সরকার শিবিরে সরকারি প্রকল্পের ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ। টাকা নেওয়ার ভিডিও ভাইরাল। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুর উচ্চ-বিদ্যালয়ে এই দুয়ারের সরকার শিবিরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ ধরনের ঘটনা কোন ঘটেনি অভিযোগ অস্বীকার তৃণমূলের। সরকারি সুবিধা টাকা নেওয়ার অভিযোগ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। যা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির চাপানউতোর।

জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত হরিশচন্দ্রপুর গ্রাম-পঞ্চায়েতের অধীনে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয় হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। লক্ষীর ভান্ডার সহ একাধিক প্রকল্পের আবেদন করতে শিবিরে সকাল থেকে ভিড় জমান স্থানীয় সাধারণ মানুষ। কিন্তু সরকারি শিবিরের ভিতরেই ফর্ম পূরণের জন্য উপভোক্তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা বলে অভিযোগ। প্রতিটি সরকারি প্রকল্পের ফর্মের জন্য উপভোক্তাদের কাছ থেকে ৫০ থেকে ১০০টাকা করে নেওয়া হচ্ছে, আর যা নিয়ে ক্ষুব্দ শিবিরে আসা মানুষজন। তাদের অভিযোগ, দুয়ারে সরকার শিবিরে লক্ষীর ভান্ডার সহ বেশ কিছু প্রকল্পের আবেদন করতে আসি। কিন্তু এখানে প্রথমে ফর্ম কিনতে হচ্ছে তারপর টাকা দিয়ে সেই ফর্ম পূরণ করতে হচ্ছে। এছাড়াও দুয়ারে সরকার শিবিরে ঘোষণা হয়েছে টিকাকরণ করা হবে।  টিকা নিতে আসলেও টিকা না পেয়ে ঘুরে যেতে হয় তাদের। এনিয়ে হরিশ্চন্দ্রপুর স্থানীয় যুব তৃণমূল নেতা জিয়াউর রহমান কে ঘিরে ধরে বিক্ষোভ দেখান টিকা থেকে বঞ্চিত মানুষ-জন।

যদিও টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল। তাদের দাবি শিবিরের ভিতরে সরকারি আধিকারিকরা রয়েছে তারাই বিনামূল্যে ফর্ম পূরণ করে দিচ্ছেন।

যদিও সরকারি শিবিরে টাকা নেওয়ার বিষয়টি কে কটাক্ষ করেছে বিজেপি। হরিশ্চন্দ্রপুর বিজেপির মন্ডল সভাপতি রূপেশ আগারওয়াল জানান, এটা হওয়ারই কথা ছিল। উপভক্তা দের শেষ পর্যন্ত টাকা দিয়ে সুবিধা নিতে হচ্ছে। কাটমানি সরকার বলে কটাক্ষ করেন।





Others News