ধুলিয়ান টিভি ডেস্কঃ- এবার তৈল উত্তোলন কেন্দ্র হিসাবে ইতিহাসের পাতায় উঠতে চলেছে বাংলার উওর ২৪ পরগণা জেলার অশোকনগরের নাম। আশার বাণী শোনালেন খোদ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। শীঘ্রই অশোক নগরে আসছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী।
বৃহস্পতিবার কেন্দ্রীয় তেলমন্ত্রী ( পেট্রোলিয়াম) ধর্মেন্দ্র প্রধান দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রাকৃতিক তেলের সন্ধান পাওয়া গিয়েছে।
তিনি খুব শীঘ্রই নিজে ওই এলাকা ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। কয়েক বছর ধরেই উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাইগাছি এলাকার একটি নির্দিষ্ট জায়গায় ও.এন.জিসির তরফে পরীক্ষা-নিরীক্ষা চলছিল।
ভূগর্ভস্থ তেল তুলে পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানো হয়েছে । পরীক্ষায় সবুজ সংকেত পাওয়ার পর সরকারের কাছে কুড়ি একর জমির প্রয়োজন বলে জানিয়েছে ওএনজিসি , কিছু জমি পেয়েও গিয়েছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী আসার খবরে তড়িঘড়ি চলছে পাকাপোক্ত পিচের রাস্তা তৈরির কাজ ।