সামসেরগঞ্জে নদী গর্ভে চলে যাচ্ছে আস্ত ইট ভাটা, কর্মহীণ এর আশঙ্কায় ৬০০ শ্রমিক

3rd September 2021 7:12 pm মুর্শিদাবাদ
সামসেরগঞ্জে নদী গর্ভে চলে যাচ্ছে আস্ত ইট ভাটা, কর্মহীণ এর আশঙ্কায় ৬০০ শ্রমিক


রাজু আনসারী, অরঙ্গাবাদ : মুর্শিদাবাদের সামসেরগঞ্জে আবারও গঙ্গা ভাঙন দেখা দিল। গত বছরের স্মৃতি উস্কে আবারও সেই ভয়ঙ্কর দৃশ্য দেখল নদী পারের মানুষ,  চোখের সামনে নদীতে তলিয়ে যাচ্ছে আস্ত একটা ইট ভাটা, একটু একটু করে তলিয়ে যাচ্ছে ইট ভাটার জায়গা। চোখে জল আর একরাশ হতাশা নিয়ে নদী পারে আর্তনাদ আর হাহাকার। বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয়েছে ভাঙন সামসেরগঞ্জের শিকদারপুরে। কিছুদিন আগে গঙ্গা ভাঙন দেখা দিয়েছিল বেশ কিছু এলাকায় যেমন শিবপুর, হিরানন্দপুর, ধুসরীপাড়া, ধানঘরার পর এবার সিকদারপুর গ্রাম নদী গর্ভে গ্রাস হচ্ছে। প্রথমেই ছয়শো টি পরিবারের মুখের হাসি কেড়ে নিতে চলেছে এই রাক্ষসী গঙ্গা, সিকদারপুর গ্রামে একটি আমির ব্রিট ফিল্ট নামের বিশাল আকারের ইট ভাটা রয়েছে সেখানে প্রায় স্থানীয় ছয়শো জন শ্রমিক রয়েছে এই ইট ভাটায়। ছয় শো পরিবারের জীবিকার এক মাত্রই পথ, আর এই ভাটা টি প্রথম চলে যাচ্ছে নদী গর্ভে আর এতেই চিন্তায় চোখের ঘুম উড়ছে এই শ্রমিদের। তাদের দাবি সরকার যদি সঠিক সময়ে নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান করতো আজ এই ছয়শো শ্রমিকদের একমাত্র জীবন জীবিকা ইট ভাটাটি বেঁচে যেতো।

 ইট ভাটার মালিক আমির হোসেন বলেন আমার এই ভাটাতে প্রায় ৭ লক্ষ ইট ছিলো কিছুটা টানতে পেরেছি বাকি পাঁচ ছয় লক্ষ ইট নদী গর্ভে চলে গিয়েছে, এবং আস্তে আস্তে পুরো ইট ভাটা টি পুরো নদী গর্ভে চলে যাচ্ছে। তিনি আরও বলেন আমার ইট ভাটার পঞ্চাশ মিটার পিছনে অনেক বাড়ি রয়েছে আস্তে আস্তে সেই বাড়ি গুলো তলিয়ে যাবে নদীর গর্ভে, আমির হোসেন বলেন আমার এই ইট ভাটা তিন বছর হলো তৈরি হওয়া, এই ভাটাতে স্থানীয় ছয়শো জন শ্রমিক কাজ করেন তারা প্রত্যেকেই কাজ হারাবেন তাই সরকারের কাছে ক্ষতি পূরণ চাইছি যাতে আমি সব শ্রমিকদের কাজ দিতে পারি। 
ভাটার এক শ্রমিক হাকিম শেখ বলেন  আমি তিন বছর ধরে এই ভাটায় কাজ করছি এই ভাটা থেকেই আমার পরিবার চলে, ভাটা তো নদীতে পড়ে যাচ্ছে ভাটা মালিক তো আর আমাদের কাজ দিবেনা, সে আবার দিবে কি করে মালিকেরতো কিছুই থাকলো না সব নদীতে পড়ে গেল। এখন ভাবছি আমার পরিবারের কি হবে আমি কোথায় যাবো কে নিবে আমায় কাজে এই শেষ বয়সে তাই চিন্তায় দিন কাটাচ্ছি।





Others News

সুতিতে বন্ধুদের সাথে গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে গেলো এক যুবক

সুতিতে বন্ধুদের সাথে গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে গেলো এক যুবক


রাজু আনসারী, অরঙ্গাবাদ : বন্ধুদের সাথে গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে গেলো এক যুবক নাম আহাদ সেখ (২০)। মুর্শিদাবাদ জেলার সুতি থানার অরঙ্গাবাদ এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত কাস্টম ঘাট গঙ্গার ঘাটের ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় তলিয়ে যাওয়া ওই যুবকের বাড়ি সেলিমপুর গ্রামে। শুক্রবার বেলা একটা নাগাদ তিন বন্ধু মিলে এক সাথে গঙ্গায় স্নান করতে গিয়েছিল সে। যদিও ঘটনার কিছুক্ষন পর এক বন্ধু ছুটে গিয়ে বাড়িতে খবর পৌছয় তলিয়ে যাওয়ার। খবর দেওয়া হয় সুতি থানায়। 

এক বন্ধু তফিক সেখ জানায় আমারা তিন জন গঙ্গায় স্নান করতে এসেছিলাম আমারা দুজন গঙ্গার ধারে বসেছিলাম আর আহাদ সেখ নদীতে নেমে সাঁতার কাটছিলো সাঁতার কাটতে কাটতে হঠাৎই স্রোতের মুখে পড়ে যায় আমারা ছুটে যায় বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালায় ফিরিয়ে আনার কিন্তু পারলামনা বন্ধুকে ফিরিয়ে আনা।
গঙ্গা পারে পরিবার পরিজনেদের ঢল নামে। এলাকায় একেবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি শুরু করে সুতি থানার পুলিশ।  বি এস এফ এর তরফে স্পিড বোটে গঙ্গায় তল্লাশি অভিযান চলে। শোকার্ত পরিবার গঙ্গা পারে অপেক্ষারত দেহ উদ্ধারের অপেক্ষায়।